Logo
Logo
×

রাজনীতি

বিএনপি কোনো মেগা প্রজেক্টের দিকে যাবে না: আমীর খসরু

Icon

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১১:০৭ পিএম

বিএনপি কোনো মেগা প্রজেক্টের দিকে যাবে না: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যবসাকে সহজ করতে সবকিছুই করবে বিএনপি। আমরা কোনো মেগা প্রজেক্টের দিকে যাব না, তার চেয়ে স্কিল ডেভেলপমেন্টের দিকে জোর দেব। মেগা প্রজেক্ট থেকে সরে এসে স্কিল ডেভেলপমেন্টে বিনিয়োগ বাড়াবে বিএনপি। শনিবার (১৫ নভেম্বর) বিকালে ফরিদপুর সদর উপজেলা পরিষদ হলরুমে বিভাগের ব্যবসায়ীদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

আমীর খসরু আরও বলেন, আগামীর বাংলাদেশ গড়তে হলে যে মডেল ফলো করেছি এখান থেকে বেরিয়ে এসে এমন মডেলে যেতে হবে যাতে এর সুফল প্রত্যেকটা নাগরিক পেতে পারে। কোনো গোষ্ঠী বিশেষের কাছে যাতে আমাদের অর্থনীতি জিম্মি না থাকে। 

আমীর খসরু বলেন, সবকিছু সরকারকে করতে হবে এমন নয়, এজন্য প্রাইভেট সেক্টরের পরিধি বাড়াতে হবে। প্রাইভেট সেক্টরের অবদানের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন