Logo
Logo
×

রাজনীতি

জনগণ আ.লীগকেই লকডাউন দিয়ে রেখেছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম

জনগণ আ.লীগকেই লকডাউন দিয়ে রেখেছে: রিজভী

ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিযে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণই আওয়ামী দোসর নামক ভাইরাসকে লকডাউন দিয়ে রেখেছে। আর তারা অবৈধ ক্ষমতা পুনরুদ্ধারে উল্টো জনগণকে লকডাউন দিচ্ছে। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভিডিও কনটেন্ট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, লকডাউন দেওয়া হয় করোনা ভাইরাসের বিরুদ্ধে, কিন্তু আওয়ামী লীগ দিয়েছে জনগণের বিরুদ্ধে। আওয়ামী ফ্যাসিবাদ জাতির শ্বাসরোধ করে দিয়েছে, যেমন করোনাভাইরাস মানুষের শ্বাস রুদ্ধ করে দেয়।

রিজভী বলেন, আওয়ামী লীগ ক্ষমতা পুনরুদ্ধারের জন্য লকডাউন নামক অদ্ভুত প্রোপাগান্ডা ব্যবহার করছে। অবৈধ ও সন্ত্রাসী পন্থা অবলম্বন করে জনগণের ওপর চোরাগোপ্তা আক্রমণ করছে। এর নমুনা আমরা গত দুতিন দিন ধরে দেখছি।

মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসিনার বিচার নিয়ে রিজভী বলেন, বিচার প্রতিহত করার জন্য বেআইনিভাবে দেশের প্রায় ২৫ থেকে ৩০টি স্থানে চোরাগোপ্তা হামলা করা হয়েছে, বোমাবাজি করছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন