সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি
সন্ধ্যায় দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। আজ সন্ধ্যা ৭টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এই তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
ভার্চুয়ালি যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তবে ঠিক কী বিষয়ে এই বৈঠক ডাকা হয়েছে, তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণার পরিপ্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে। বিএনপি আগে থেকেই একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের দাবি জানিয়ে আসছিল। আজ প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একই দিনে ভোট ও গণভোটের ঘোষণা দেন।

