Logo
Logo
×

রাজনীতি

আ. লীগ-জাপার ৫৬ ইউপি সদস্যের বিএনপিতে যোগদান

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১০:৫১ এএম

আ. লীগ-জাপার ৫৬ ইউপি সদস্যের বিএনপিতে যোগদান

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি (জাপা) থেকে বিএনপিতে যোগ দিয়েছেন লালমনিরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫৬ জন সদস্য। 

শনিবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় তারা বিএনপিতে যোগ দেন। এ সময় তারা কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে ফুলেল শুভেচ্ছা জানান। 

এর আগে, গত ২০ অক্টোবর বিকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ হলরুমে একযোগে জাপা ও আওয়ামী লীগ থেকে ওই ৫৬জন ইউপি সদস্য দলীয় পদ থেকে পদত্যাগ করেন। 

বিএনপিতে যোগ দেওয়া ইউপি সদস্যদের উদ্দেশে আসাদুল হাবিব দুলু বলেন, ‘আপনারা যারা আজ শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে বিএনপিতে এসেছেন, আপনাদের এই সিদ্ধান্ত শুধু একটি রাজনৈতিক দলের পরিবর্তন নয়, বরং গণতন্ত্রের মুক্তির আন্দোলনে একটি নতুন দিগন্তের সূচনা করল।’

তিনি বলেন, ‘আপনারা তৃণমূলের জনগণের সবচেয়ে কাছের প্রতিনিধি। আপনাদের এই যোগদান প্রমাণ করে যে দেশের মানুষ এখন পরিবর্তন চায়, তারা স্বাধীন ভোটাধিকার এবং গণতন্ত্রের মুক্তি চায়। বিএনপি সেই মুক্তির একমাত্র কাণ্ডারি।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন