Logo
Logo
×

রাজনীতি

জামায়াত স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১১:১৩ পিএম

জামায়াত স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে: মির্জা আব্বাস

মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 

আজ শুক্রবার (৭ নভেম্বর) নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা কর্মসূচির আগে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, ‘আমি কিছুক্ষণ আগে টেলিভিশনে দেখছিলাম, একটি দল যারা ধর্মের ব্যবসা করে, বেহেশতের টিকিট দেয়, তারা আজকে মিটিং করে বলেছে একটি বৃহৎ দল এই দেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে। আমি তাদের উদ্দেশে বলতে চাই, তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। বিএনপির ষড়যন্ত্রের কোনো ইতিহাস নেই। কিন্তু একটি দল বারবার দেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে গেছে। ১৯৪৭ এবং ১৯৭১ সালেও তারা জনগণের বিরুদ্ধে গিয়েছিল এবং এখনো তারা জনগণের বাইরে রয়েছে।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ‘এই ভদ্রতাকে যদি দুর্বলতা ভেবে থাকেন, বোকার স্বর্গে বাস করছেন। বিএনপি যদি মাঠে নামে, আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। আমরা বলে দিচ্ছি, হুঁশিয়ার করে দিচ্ছি।’

এদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিকালে কেন্দ্রীয় কার্যালয় থেকে র‍্যালি করে বিএনপি। এতে যোগ দেন দলের নেতাকর্মীরা। তারা জানান, ৭ নভেম্বরের মতোই দেশের সব দুঃসময়ে হাল ধরবে বিএনপি।

দিবসটি উপলক্ষে আগামী ১০ দিনের নানা কর্মসূচিরও ঘোষণা দিয়েছে বিএনপি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন