Logo
Logo
×

রাজনীতি

অন্তর্বর্তী সরকার নিজেরাই নির্বাচন ব্যাহত করার মতো অবস্থা তৈরি করছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম

অন্তর্বর্তী সরকার নিজেরাই নির্বাচন ব্যাহত করার মতো অবস্থা তৈরি করছে: মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকার নিজেরাই এমন একটি পরিস্থিতি তৈরি করছে, যাতে জাতীয় নির্বাচন ব্যাহত হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আজকে দুর্ভাগ্য আমাদের—অন্তর্বর্তী সরকার, যাদের আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারাই এখন এমন একটা অবস্থা তৈরি করছে যাতে নির্বাচন ব্যাহত হয়। কিছু রাজনৈতিক দল গণভোটের দাবি তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই—গণভোট হলে সেটি নির্বাচনের দিনই হতে হবে।

মির্জা ফখরুল আরও বলেন, একটি রাজনৈতিক দল এখন জোট গঠন করে চাপ সৃষ্টি করছে যে নির্বাচনের আগেই গণভোট হতে হবে। কেন নির্বাচনের আগে গণভোট? আমরা গণভোট মানি, তবে সেটি নির্বাচনের দিনেই হতে হবে, কারণ দুইবার ভোট আয়োজন করতে গেলে বিপুল অর্থ ব্যয় হবে।

র‌্যালির আগে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন