Logo
Logo
×

রাজনীতি

চট্টগ্রামে গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম

চট্টগ্রামে গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ

চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহসহ আরও একজন গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন। আজ বুধবার বিকেলে নগরীর হামজারবাগ এলাকায় এই ঘটনা ঘটে। পরে তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় বিএনপি নেতারা জানায়, মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। তবে কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানা যায়নি।

এর আগে গত সোমবার বিকেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে এরশাদ উল্লাহর নাম ঘোষণা করা হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন