Logo
Logo
×

রাজনীতি

নিবন্ধন না পেয়ে অনশনে আমজনতার তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম

নিবন্ধন না পেয়ে অনশনে আমজনতার তারেক রহমান

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ও বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায়নি আমজনতার দল। এর প্রতিবাদে দলটির সদস্যসচিব তারেক রহমান নির্বাচন কমিশনের (ইসি) সামনে আমরণ অনশনে বসেছেন। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে বসে আমরণ অনশনের ডাক দেন তিনি।

নিজের ফেসবুকেই এ তথ্য জানিয়েছেন তারেক রহমান। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘৪৩ লাখ গ্রাহকের অর্থ লুট করে ১ মাস আগে এসে দল খুলে নিবন্ধন পেল ডেসটিনি, এর আগে জাতীয় লীগকে নিবন্ধনের নাম ঘোষণা করেছিল ইসি। পরে সব ফাঁস হওয়ার পর স্থগিত করে।’

তিনি আরও বলেন, ‘আমরা বছরের পর বছর রাজনীতি করে নিবন্ধিত হই না। রাজনীতি শুধু বুর্জোয়াদের জন্য। নিবন্ধনের ঘোষণা নয় শুধু, যারা জাতীয় লীগের নাম প্রস্তাব করেছিল, তাদের শাস্তি চাই। না হলে আমরণ অনশন মৃত্যু দিকে ঠেলে দেবে।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন