Logo
Logo
×

রাজনীতি

জাতীয় স্বার্থে যেকোনো দলের সঙ্গে জোট করতে প্রস্তুত এনসিপি

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম

জাতীয় স্বার্থে যেকোনো দলের সঙ্গে জোট করতে প্রস্তুত এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় স্বার্থে যেকোনো দলের সঙ্গে জোট করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। 

এক প্রশ্নের জবাবে আখতার হোসেন বলেন, আমাদের স্বাতন্ত্র্য রক্ষা করে, নিজেদের শক্তির ওপর ভিত্তি করে আমরা নিজেদের কাঠামোর মধ্যে থেকেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। তবে বাংলাদেশে জোটকেন্দ্রিক রাজনীতি কোনো নতুন ঘটনা নয়। যদি দেশের স্বার্থে বা জাতীয় স্বার্থে জোটের প্রয়োজনীয়তা তৈরি হয়, তবে আমরা যে কোনো দলের সঙ্গে জোট করতে প্রস্তুত। বর্তমানে, আমরা কোনো দলের সাথে জোট নিয়ে আলোচনা শুরু করিনি। নির্বাচনের রাজনীতিতে যখন আমরা পূর্ণাঙ্গভাবে প্রবেশ করব, তখন এই জোট বিষয়ক সিদ্ধান্ত নিয়ে একটি পরিষ্কার ফয়সালা করব।

বিএনপির কাছে ৫০টি আসন চেয়েছেন-- এমন প্রশ্নের জবাবে আখতার হোসেন বলেন, এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের নির্বাচনী জোট নিয়ে কোনো আলোচনা হয়নি। সুতরাং এসব কথার কোনো ভিত্তি নেই।

এসময় আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত বাংলাদেশে তার প্রভাব বিস্তারে দাদাগিরি দেখিয়েছে। আমরা এ ধরনের মনোভাবের পরিবর্তন চাই। যদি ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তবে আমরাও প্রতিবেশী দেশের সঙ্গে বৈরিতা চাই না। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন