ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
২৩৭টি আসনে দলের একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আজ সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, কিছু আসনে প্রার্থী পরে ঘোষণা করা হবে। প্রার্থী তালিকায় ঠাকুরগাঁও-১ থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।
এর আগে বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। তার আগে দলের স্থায়ী কমিটির সভা হয়। দুপুরে সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

