Logo
Logo
×

রাজনীতি

বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে লড়বেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৬:১২ পিএম

বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে লড়বেন খালেদা জিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সোমবার ২৩৭ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। 

সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম পড়ে শোনান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

মির্জা ফখরুল নিজে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন