Logo
Logo
×

রাজনীতি

নির্বাচনের আগে একটি দল জাতিকে বিভক্ত করতে চায়: সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৮:১৭ পিএম

নির্বাচনের আগে একটি দল জাতিকে বিভক্ত করতে চায়: সালাহউদ্দিন আহমেদ

নির্বাচনের আগে একটি দল ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগা ‘আজমতে সাহাবা’ শীর্ষক ইসলামী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে সবসময়, বিশেষ করে নির্বাচনের আগে ইসলামকে রাজনীতিতে ব্যবহার করা এবং বিভিন্ন তরিকায় ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিল করার বিষয়টি লক্ষ্য করি। ইদানিং সেইটা আরও বেশি লক্ষ্য করছি।

সালাহউদ্দিন বলেন, একটি রাজনৈতিক দল, তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়। বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়। এজন্য বাংলাদেশে আজমতে সাহাবা সম্মেলন আরও বেশি বেশি হওয়া দরকার।

ইসলামকে ব্যবহার করে যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তাদের কাছ থেকে দূরে থাকারও পরামর্শ দেন বিএনপির এই নেতা। সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এখানে কোনো রাজনীতি নেই। আমি পহেলাই (প্রথমেই) বলেছি, আমাদের কাছে পহেলা দ্বীন, বাদ মে (পরে) দুনিয়া। এজন্য আমাদের চিন্তা করতে হবে- যারা রাজনীতির নামে বিভিন্ন রকমের বক্তব্য দিতে থাকে, বিভিন্ন আদর্শের কারণে, সেটা স্বাগতম। কিন্তু ইসলামকে যেন আমরা সেই জায়গায় নিয়ে না যাই, যেখানে রাজনৈতিক কারণে আমাদের দ্বীনকে ক্ষতিগ্রস্ত করতে পারে।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন