Logo
Logo
×

রাজনীতি

ফ্যাসিস্ট দলের দোসররা বিএনপির সদস্য হতে পারবে না: রিজভী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৬:৫৩ পিএম

ফ্যাসিস্ট দলের দোসররা বিএনপির সদস্য হতে পারবে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যারা চাঁদাবাজি করে, লুটপাট চালায়, সাধারণ মানুষকে হয়রানি করে, খুনি-সন্ত্রাসী ও ফ্যাসিস্ট দলের দোসর— তারা বিএনপির সদস্য হতে পারবে না। আজ বুধবার দুপুরে মাধবদীর হেরিটেজ রিসোর্ট মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী আরও বলেন, বিএনপি হবে একটি সুসংগঠিত ও আদর্শভিত্তিক রাজনৈতিক দল। এই দলে যোগ দেবেন শিক্ষক, চাকরিজীবী, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ। বিএনপি জনগণের দল, জনগণের শক্তিতেই বিএনপি নতুনভাবে দাঁড়াবে। তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি এগিয়ে যাবে। বিএনপিকে ভাঙতে যত ষড়যন্ত্রই হোক, ব্যর্থ হবেই। আমরা লড়াই করে আজ এখানে এসেছি, আগামীতেও লড়াই করব।

নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহীর সঞ্চালনায় এ সময় কেন্দ্রীয়, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন