Logo
Logo
×

রাজনীতি

রাজনৈতিক স্থিতিশীলতা ও নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত: খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৭:০১ পিএম

রাজনৈতিক স্থিতিশীলতা ও নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত: খন্দকার মোশাররফ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রাজনৈতিক অঙ্গন স্থিতিশীল হলে যেমন তা নির্বাচনে সহায়ক হবে, একইভাবে স্থায়ী রাজনৈতিক স্থিতিশীলতা আসতে পারে নির্বাচনের মাধ্যমে। আজ শনিবার ‘রাজনীতিতে স্থিতিশীলতা : নির্বাচন ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারকে ‘তত্ত্বাবধায়কের’ আদল দেওয়ার দাবি জানায় বিএনপি। ড. খন্দকার মোশাররফও সে বিষয়টি উল্লেখ করে বলেন, সরকারের সদিচ্ছা থাকলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।

গোলটেবিল আলোচনায় জামায়াতের পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি নিয়ে উষ্মা প্রকাশ করে খন্দকার মোশাররফ বলেন, জামায়াতের পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি একেবারেই অপ্রত্যাশিত।

জামায়াত দাবি করছে, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। তবে খন্দকার মোশাররফ মনে করেন, এর উলটোটা হওয়ার সম্ভাবনা বেশি। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তখন এমপি পদ বাগানোর জন্য দলগুলোর পকেট ভরাবে পদপ্রত্যাশীরা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন