ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সব সমস্যার সমাধান করা হবে: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সকল সম্প্রদায়কে মূল সম্প্রদায়ের সাথে এক করা আমাদের দায়িত্ব। ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সব সমস্যার সমাধান করা হবে।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে রাজধানীর বনানী বিদ্যানিকেতনে ওয়ানগালা উদযাপন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সকল সম্প্রদায়ের মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে হবে। পাশাপাশি তাদের সংস্কৃতি তুলে ধরতেও সাহায্য করতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি আমাদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমি গঠন করা হবে। এছাড়া, সরকারিভাবে ওয়ানগালা পালনের বিষয়টি বিবেচনা করা হবে।

