Logo
Logo
×

রাজনীতি

শুধু ৭১ নয়, ৪৭-এর পর থেকে জামায়াতের দ্বারা কারও ক্ষতি হয়ে থাকলে নিঃশর্ত ক্ষমা চাই: ডা. শফিকুর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৪:৩৪ পিএম

শুধু ৭১ নয়, ৪৭-এর পর থেকে জামায়াতের দ্বারা কারও ক্ষতি হয়ে থাকলে নিঃশর্ত ক্ষমা চাই: ডা. শফিকুর

শুধু ১৯৭১ নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত জামায়াতে ইসলামীর দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার জন্য দলটির পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই ক্ষমা চান।

জামায়াতে ইসলামীর আমির বলেন, এই এপোলজি আমরা মিনিমাম তিনবার দিয়েছি। প্রফেসর গোলাম আজম সাহেব দিয়েছেন, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন এবং আই মাইসেলফ আমি দিয়েছি। এই কিছুদিন আগে এটিএম আজহারুল ইসলাম যখন ফ্রি হলেন জেল থেকে তখন আমি বলেছি শুধু ৭১ না, ৪৭ সাল থেকে শুরু করে জামায়াতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারও যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি নাই— এ কথা বলব কী করে? আমরা মানুষ, আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন। আমাদের একশটার মধ্যে ৯৯টা সঠিক, একটা তো বেঠিক হতে পারে। সেই বেঠিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির কোনো ক্ষতি হলে আমার মাফ চাইতে অসুবিধাটা কোথায়?

ডা. শফিকুর রহমান বলেন, আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম যে ৪৭ থেকে শুরু করে ২০২৫ সালের ২২ অক্টোবর পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে, যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাফ চাই।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন