Logo
Logo
×

রাজনীতি

উপদেষ্টা থেকে হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব পদে নিয়োগ

Icon

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৪:৩০ পিএম

উপদেষ্টা থেকে হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব পদে নিয়োগ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। আজ বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে অবগত করা হলো।

হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন