Logo
Logo
×

রাজনীতি

সরকারে দলীয় লোক থাকলে অপসারণ করতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৭:৪৫ পিএম

সরকারে দলীয় লোক থাকলে অপসারণ করতে হবে: মির্জা ফখরুল

নিরপেক্ষতা বজায় রাখার জন্য অন্তর্বর্তী সরকারের ভেতর কোনো দলীয় লোক থাকলে, তাকে অপসারণ করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, পুলিশে যে নতুন নিয়োগ হবে কিংবা পদোন্নতির ক্ষেত্রে নিরপেক্ষতা থাকতে হবে। বিচার বিভাগে এখনও ফ্যাসিস্টদের দোসর যারা আছেন, তাদেরকে সরিয়ে নিরপেক্ষ লোক দিতে হবে। যদিও এটা বিচারবিভাগের বিষয়, তবে প্রধান উপদেষ্টা যেহেতু দায়িত্বে আছেন তাই আমরা তার কাছে দাবি জানিয়ে এসেছি।

এর আগে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে যমুনায় প্রবেশ করে বিএনপির প্রতিনিধিদল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব প্রতিনিধিদলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

যমুনায় প্রবেশের আগে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিলাম। সেই অনুযায়ী উনি আজকে সময় দিয়েছেন। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাচ্ছি। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবং প্রশাসনের কিছু বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলব।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন