Logo
Logo
×

রাজনীতি

জামায়াত পিআরের জন্য নভেম্বরে গণভোটের প্রস্তাবে অনড়

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ পিএম

জামায়াত পিআরের জন্য নভেম্বরে গণভোটের প্রস্তাবে অনড়

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবে বাংলাদেশ জামায়াত ইসলামী, তবে সই করবে কিনা সেই সিদ্ধান্ত এখনও নেয়নি। আজ বৃহ্স্পতিবার বিকেলে জুলাই সনদের আইনিভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন শীর্ষক সেমিনারে এ কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আগামীকাল জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমাদের দাওয়াত দেওয়া হয়েছে। জুলাই সনদ ঘিরে যেসব বিষয় নিষ্পত্তি হয়নি, সেগুলো আলোচনার ভিত্তিতে সমাধানের কোনো সুযোগ যদি দেখি, তাহলে আমাদের স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়ার বিষয়ে আপত্তি থাকবে না।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই জাতীয় সনদের যে খসড়া তৈরি করা হয়েছে, তার মধ্যে উভয় কক্ষে পিআর পদ্ধতির প্রস্তাবকে অন্তর্ভুক্ত করুন, সেটা গণভোটে দিন। যদি জনগণ গণভোটে এটাকে গ্রহণ করে, সেটা মেনে নিতে হবে। যদি গ্রহণ না করে, তা-ও মানতে হবে। কিন্তু আপনি জনগণের মতামত না নিয়ে এটাকে উপেক্ষা করবেন কীভাবে? কেউ কেউ বলছেন, এক দিনে গণভোট ও নির্বাচন হবে। এক দিনে গণভোট ও নির্বাচন হলে মেজর কিছু সমস্যা আছে। সে জন্য কোনোভাবে এক দিনে গণভোট করা যাবে না। নভেম্বরে গণভোট করতে হবে।

গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের দু-একজন উপদেষ্টা গণতন্ত্রে উত্তরণের অগ্রযাত্রা ব্যাহত করতে একটি বিশেষ দলের সঙ্গে গোপনে সম্পর্ক রেখে প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এ বিষয়ে তিনি প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকতে বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এত সংস্কার করে লাভটা কী হবে, যদি একটা দলের পকেটে রাষ্ট্রকে ঢোকানোর জন্য এখনই বদলির একটা ডিজাইন সাজিয়ে নেওয়া হয়? প্রধান উপদেষ্টা এখনই যদি এ ব্যাপারে খেয়াল না করেন, তাহলে আমাদের সব রক্তদান, অভ্যুত্থান ও চার্টার বৃথা হয়ে যাবে।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন