Logo
Logo
×

রাজনীতি

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে নির্বাচনে যাবে জাপা: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১০:১৭ পিএম

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে নির্বাচনে যাবে জাপা: জি এম কাদের

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে নির্বাচনে যাবে জাপা: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে আগামী নির্বাচনে যাবে জাতীয় পার্টি। আমরাও অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই।’ রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জি এম কাদের এসব কথা বলেন।

জি এম কাদের আরও বলেন, ‘দেশের বর্তমান অবক্ষয়ের রক্ষাকবচ হলো নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। বর্তমান সরকার নিরপেক্ষ নয়, সে কারণে প্রয়োজন সরকার পরিবর্তন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন ও সেই সরকারের অধীনে আগামী তিন মাসের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা প্রয়োজন বলে মনে করি। এ সরকার যত তাড়াতাড়ি বিদায় নেবে, দেশের জন্য ততই মঙ্গল।’  

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার রেওয়াজ আছে। কিন্তু যদি অশান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার ব্যবস্থা থাকতো তবে নিশ্চিতভাবে বাংলাদেশই সেই পুরস্কার অর্জন করতো। 

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘সরকারের এমন পক্ষপাতমূলক আচরণ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি নিশ্চিত করে না। এই সরকার কোনো নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করতে ইচ্ছুক নয়, আমাদের মতো নিবন্ধিত দলের স্বাভাবিক শান্তিপূর্ণ কর্মকাণ্ডে বাধাদান এটাই প্রমাণ করে।’   

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন