Logo
Logo
×

রাজনীতি

আ.লীগের সাবেক এমপি কবিরুল হক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ পিএম

আ.লীগের সাবেক এমপি কবিরুল হক গ্রেপ্তার

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা কবিরুল হককে (মুক্তি) রাজধানীর নিকেতন এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সোয়া নয়টার দিকে গুলশানের নিকেতনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ।

ডিএমপি সূত্র জানায়, নড়াইল–১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হককে রাত নয়টার কিছু সময় পরে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সেটি এখনো ঠিক হয়নি।

কবিরুল হক নড়াইল-১ আসন থেকে ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। গত বছর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির অনেক নেতার মতো কবিরুল হক আত্মগোপনে চলে যান। এর মধ্যে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন