Logo
Logo
×

রাজনীতি

বাংলাদেশে আর কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না: সার্জিস আলম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম

বাংলাদেশে আর কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না: সার্জিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, দেশে আর কোন নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। তিনি বলেন, দেশের মানুষের জন্য মৌলিক সংস্কার, বিচার ও গণপরিষদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা জরুরি।

আজ বুধবার বেলা ৩টার দিকে সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সার্জিস আলম বলেন, “দেশে এত বড় গণহত্যা হয়েছে। বাহিনীর একজন ব্যক্তি হাজার মানুষকে খুন করেছে। মস্তিষ্কে গুলি করে হত্যা করার পরও তারা উল্লাস করত।

তিনি বলেন, আমরা তাদের দৃশ্যমান বিচার দেখতে চাই। বিশেষ করে ফ্যাসিবাদী সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর ২০-৩০ জন কালপিটের বিচার চাই। বিচার না হওয়া পর্যন্ত শুধু নির্বাচন চাওয়ার ভিত্তিতে জনগণ সঠিক রায় দেবেন না।

সার্জিস বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে বাংলাদেশে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না।”

তিনি আরও বলেন, ‘এনসিপি নির্বাচনের পক্ষে। তবে নির্বাচনের আগে দেশে মৌলিক সংস্কার, গণপরিষদ ও ন্যায়বিচারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। জনগণের রায় ও গণঅভ্যুত্থানকে পেছনে ফেলে দেশে উন্নয়ন সম্ভব নয়।’

সার্জিস আলম আরও বলেন, ‘এনসিপি সব নিয়ম মেনে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করেছে। প্রতীকের হিসেবে আমরা শাপলা চেয়েছি। হঠাৎ করে নির্বাচন কমিশন বলছে শাপলা প্রতীক তালিকায় নেই। যেহেতু শাপলা প্রতীকের অংশ, অন্য রাজনৈতিক দলকে দেওয়া হলে আমাদেরও প্রদান করা উচিত। ন্যায্য অধিকার বঞ্চিত হলে রাজপথে নামার বাধ্য হবে।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন