Logo
Logo
×

রাজনীতি

সিপিবির নতুন সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক রতন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম

সিপিবির নতুন সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক রতন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার সিপিবির ত্রয়োদশ কংগ্রেস শেষে ৪৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে কাজী সাজ্জাদ জহির চন্দন সভাপতি ও আবদুল্লাহ ক্বাফী রতন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

দলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ত্রয়োদশ কংগ্রেসে নির্বাচিত কমিটির প্রথম সভা আজ রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় নির্বাচিত সভাপতিমণ্ডলীর অন্য সদস্যরা হলেন মুজাহিদুল ইসলাম সেলিম, রফিকুজ্জামান লায়েক, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, জলি তালুকদার ও আমিনুল ফরিদ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন