Logo
Logo
×

রাজনীতি

আ.লীগ প্রমাণ করল অন্যায়ের জন্য তাদের অনুশোচনা নেই, নিউইয়র্কের ঘটনায় মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ পিএম

আ.লীগ প্রমাণ করল অন্যায়ের জন্য তাদের অনুশোচনা নেই, নিউইয়র্কের ঘটনায় মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই প্রতিক্রিয়া জানান তিনি।

আওয়ামী লীগের সমালোচনা করে পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে, তা আবারও প্রমাণ করল, আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না। আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে, সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে আখতার হোসেন সেখানে পৌঁছান। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকেল ৫টার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আখতার হোসেন বিমানবন্দর থেকে বের হওয়ার সময় যুবলীগের কর্মী মিজানুর তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়েন। সে সময় সেখানে আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন