Logo
Logo
×

রাজনীতি

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৭ পিএম

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ পাচ্ছে না। নির্বাচন কমিশনের (ইসি) তালিকা থেকে তাদের বিকল্প প্রতীক নিতে হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব।

আখতার আহমেদ বলেন, আইন মন্ত্রণালয় থেকে প্রতীকের তালিকা ভেটিং হয়ে এসেছে। সেই তালিকায় শাপলা প্রতীক নেই।

এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে জাতীয় ফুল শাপলা প্রতীক চাওয়ার পর থেকে এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা চলছে। এনসিপি নেতা-কর্মীরা শাপলাকে প্রতীকের দাবিতে প্রচার চালিয়েছেন। এর বাইরে কলম ও মোবাইল ফোনকে বিকল্প হিসেবে রাখলেও তাদের মূল আগ্রহ শাপলা প্রতীকেই।

অনেকে দাবি করছেন, বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলা। সেটি কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না।

এনসিপি বলছে, তারা বাংলাদেশের জাতীয় প্রতীক নয়, জাতীয় ফুল শাপলাকে প্রতীক হিসেবে চেয়েছে। তাদের যুক্তি— বাংলাদেশের নদী, প্রকৃতি ও জলাশয়ের সাথেই জড়িয়ে আছে শাপলা। যে কারণে রাজনীতিতেও এর প্রতিফলন থাকুক, এটা তাঁরা চান। এ কারণেই দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়েছেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন