Logo
Logo
×

রাজনীতি

জবাবদিহিতায় ব্যর্থ হলে ডাকসু নির্বাচন পুনঃমূল্যায়নের সুযোগ থাকবে : আবিদুল ইসলাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম

জবাবদিহিতায় ব্যর্থ হলে ডাকসু নির্বাচন পুনঃমূল্যায়নের সুযোগ থাকবে : আবিদুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি প্রার্থী ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন, ছাত্রদলের পক্ষ থেকে খুব দ্রুত নির্বাচনের অবস্থান সম্পর্কে জানানো হবে। ২০১৯ সালের ডাকসু নির্বাচন এখনও আলোচনার বিষয়। সুতরাং, সবেমাত্র শেষ হওয়া এই নির্বাচনের ক্ষেত্রে যেসব অভিযোগ এসেছে, সেগুলোর যথাযথ জবাবদিহিতা প্রশাসন ও নির্বাচন কমিশন করতে না পারলে নির্বাচনকে পুনঃমূল্যায়নের সুযোগ অবশ্যই আছে। আমরা সেটা আদায় করব ইনশাআল্লাহ।

আজ শনিবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে মানবিক মূল্যবোধ ও শিক্ষাঙ্গন বিষয়ে অনুষ্ঠিত তৃতীয় সংলাপে তিনি এসব কথা বলেন।

আবিদুল ইসলাম খান বলেন, ফলাফল ঘোষণার পর পূর্বের নির্বাচনী সংস্কৃতিতে ফিরে যাইনি, বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ করিনি এবং ধৈর্য ধরে নতুন বাংলাদেশের নতুন ছাত্র রাজনীতির ধারাকে এগিয়ে নিয়েছি। ভোটে একটা জাল বিছানো হয়েছিল এবং আমাকে ভিলেন বানানো হয়েছিল।

নির্বাচনে ছাত্রদলের পরাজয় প্রসঙ্গে আবিদুল ইসলাম বলেন, আমরা এটাকে পরাজয় হিসেবে দেখছি না। এর মধ্যদিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ে একটি অদৃশ্য রাজনৈতিক শক্তি আধিপত্য বিস্তার করছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন