Logo
Logo
×

রাজনীতি

বাগছাস নেত্রীর সঙ্গে এনসিপির হান্নান মাসউদের বাগদান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০২ পিএম

বাগছাস নেত্রীর সঙ্গে এনসিপির হান্নান মাসউদের বাগদান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) মিডিয়া সেলের সহসম্পাদক শ্যামলী সুলতানা জেদনী বাগদান করেছেন। গতকাল শুক্রবার রাতে তাঁরা নিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাগদানের খবরটি জানিয়েছেন।

ফেসবুকে নিজ নিজ অ্যাকাউন্টে হান্নান ও জেদনী তাঁদের বিয়ের ছবি শেয়ার করেন।

আংটি বদলের ছবি পোস্ট করে হান্নান ও জেদনী লেখেন, ‘আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় (সূরা আন-নাবা, আয়াত ৮)। আলহামদুলিল্লাহ।’

রাজধানীর কামরাঙ্গীরচরে স্বল্প পরিসরে পারিবারিকভাবে এই বাগদান সম্পন্ন হয় বলে জানা গেছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জেদনী। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন হান্নান মাসউদ। তিনি এ বছরের ফেব্রুয়ারিতে এনসিপিতে যোগ দেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন