জুলাই সনদ নিয়ে দলীয় মতামত জমা দিয়েছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৯:২৭ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুলাই সনদ নিয়ে দলীয় মতামত জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জমা দিয়েছে। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে এই মতামত জমা দেওয়া হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের বরাত দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একটি সূত্র জানিয়েছিল, বিএনপি ২১ আগস্ট তাদের মতামত জমা দেবে।
এদিকে, রাজনৈতিক দলগুলোর অনুরোধের প্রেক্ষিতে জুলাই সনদের খসড়ার ওপর মতামত জানানোর সময়সীমা বাড়ানো হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ বিভাগ বুধবার জানিয়েছে, আগামী ২২ আগস্ট বিকাল ৩টা পর্যন্ত মতামত জমা দেওয়া যাবে।
