Logo
Logo
×

রাজনীতি

সারোয়ার তুষারকে নৈতিক স্খলনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৩:৫৩ পিএম

সারোয়ার তুষারকে নৈতিক স্খলনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে নৈতিক স্খলনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার তাকে এই কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপি।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়, আপনার (সারোয়ার তুষার) বিরুদ্ধে একটি নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হয়েছে। উক্ত বিষয়ে আপনার সুনির্দিষ্ট অবস্থান ও ব্যাখ্যা আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসিচব মো. আখতার হোসেন জানতে চেয়েছেন। নৈতিক স্খলনজনিত অভিযোগের কারণে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী পাঁচ দিনের মধ্যে ‘রাজনৈতিক পর্ষদ’ এবং এই বিষয়ে গঠিত তদন্ত কমিটি বরাবর প্রেরণ করার জন্য নির্দেশনা দেয়া হলো।

নোটিশে আরও বলা হয়, বিষয়টি নিষ্পত্তি হওয়ার পূর্ব পর্যন্ত আপনাকে দলের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন