Logo
Logo
×

রাজনীতি

জাতি যেনতেন নির্বাচন চায় না: জামায়াত আমির

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৪:২২ পিএম

জাতি যেনতেন নির্বাচন চায় না: জামায়াত আমির

জাতি যেনতেন নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার‌ ভাটেরা ইউনিয়নের তুলাপুর গ্রামে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

জামায়াতে ইসলামীর আমির বলেন, জাতি যেনতেন নির্বাচন চায় না। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের সমতল মাঠ থাকলে রোডম‍্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে। 

ডা. শফিকুর রহমান আরও বলেন, পরপর তিন বার মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার নতুন ভোটার যুব সমাজকে ভোটের সুযোগ করে দিতে হবে। প্রধান উপদেষ্টা আমাদের কোনো সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব। তবে দেশের সংকট শেষ হওয়া খুবই জরুরি। 

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের শৈশবের বহু স্মৃতি বিজড়িত নিজ গ্রাম তুলাপুর পাঁচগাঁও  ঈদগাহে সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের নামাজ আদায় করেন। পরে এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন