Logo
Logo
×

রাজনীতি

নির্বাচনের জন্য এপ্রিল উপযোগী নয়: মির্জা ফখরুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৩:১১ পিএম

নির্বাচনের জন্য এপ্রিল উপযোগী নয়: মির্জা ফখরুল

জাতীয় নির্বাচনের জন্য ‘এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয়’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার ঈদের দিন বেলা সাড়ে ১১টায় শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব বলেন, যে সময়টি (এপ্রিল মাস) নির্ধারণ করা হয়েছে সে সময়টি বাংলাদেশে নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে (এপ্রিল মাস) আপনার প্রচণ্ড গরম, ঝড়-বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকবে… ওই সময়টি রোজার পরে পরেই… পাবলিক পরীক্ষা আছে। সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না।’

বিএনপির মহাসচিব আরও বলেন, এছাড়া নির্বাচনি প্রচারণা করতে হবে রোজার মাসে যেটা কঠিন হবে। আমাদের যে রিমার্কস সেটা আমাদের স্ট্যান্ডিং কমিটি গতকাল রাতেই সিদ্ধান্ত নিয়ে তারা মতামত জানিয়েছেন। আমরা মনে করি যে, ডিসেম্বরই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্যে সবচেয়ে উপযোগী হবে। আমাদের বরাবরই দাবি ছিল যে, আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিলাম… জনগণের প্রত্যাশাও তাই ছিল।’

মির্জা ফখরুল বলেন, ‘দল, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থেকে আমি দেশবাসীকে ঈদ মোবারক ও শুভেচ্ছা জানাচ্ছি। এ দিনে আমরা ত্যাগের মাধ্যমে সত্যকে অন্বেষণ করি এবং মহান আল্লাহতালার কাছাকাছি পৌছাতে চাই। কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা ‘কোরবানি’র একটি লাইন আছে যে, ‘ওরে হত্যা নয় আজি, সত্যাগ্রহ, শক্তির উদ-বোধন’।

তিনি আরও বলেন, এ দিন (ঈদুল আজহা) সত্যিকার অর্থেই আমাদেরকে ত্যাগ করতে শিখায়, আমাদেরকে মানুষকে ভালোবাসতে শিখায়, আমাদেরকে আরও মহৎ পৃথিবী গড়ে তুলবার জন্য আমাদেরকে শিক্ষা দেয়।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন