Logo
Logo
×

রাজনীতি

এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্ত উপযুক্ত নয়: জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১১:৩৬ পিএম

এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্ত উপযুক্ত নয়: জোনায়েদ সাকি

জোনায়েদ সাকি। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার উল্লেখ করা ভোটের সম্ভাব্য সময়কে স্বাগত জানালেও, এপ্রিল মাসে নির্বাচন কতটুকু যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সেইসাথে রমজান, এসএসসি পরীক্ষা ও আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্ত উপযুক্ত নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

আজ শুক্রবার (০৬ জুন) রাতে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অর্থাৎ রমজানের আগেই যদি নির্বাচন ব্যবস্থা করা যেত, তাহলে অনেক ভালো হতো। আমরা মনে করি বিষয়টি আরও আলাপ-আলোচনার দাবি রাখে। সবাই যদি আস্থা এবং আনন্দের সাথে নির্বাচনে অংশ নিতে না পারে, তাহলে নির্বাচন অর্থবহ হবে না।

সেইসাথে, দাবিকৃত সংস্কারগুলো আগামী সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে করলে টেকসই হবে। একই সাথে জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনের দাবি জানান জোনায়েদ সাকি।

অপরদিকে, বন্দর ইস্যুতে প্রধান উপদেষ্টার সমালোচনাকারীদের প্রতিহত করার কথা অভিপ্রেত নয় উল্লেখ করে বলেন, সকলের আস্থার জায়গায় থেকে এ ধরনের ভাষা যুক্তিযুক্ত নয়। সেইসাথে যারা তার বক্তব্য লিখে দিয়েছেন তাদের নিয়েও প্রশ্ন তোলেন গণসংহতি আন্দোলনের এই নেতা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন