Logo
Logo
×

রাজনীতি

নির্বাচনের তারিখ ঘোষণায় এনসিপির কোনো আপত্তি নেই, তবে…

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০৯:৪২ পিএম

নির্বাচনের তারিখ ঘোষণায় এনসিপির কোনো আপত্তি নেই, তবে…

এনসিপির লোগো

 আগামী এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন জাতীয় নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এরপরই নির্বাচনের তারিখ নিয়ে নিজেদের বক্তব্য জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ শুক্রবার (০৭ জুন) এনসিপির সদস্যসচিব আখতার হোসেন দলের পক্ষ থেকে গণমাধ্যমের কাছে এ বক্তব্য তুলে ধরেন।

তিনি বলেন, আমরা প্রত্যাশা করেছিলাম, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের আনুষ্ঠানিকতা শেষে জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকারের দিক থেকে সুনির্দিষ্ট বক্তব্য আসবে। তারপরও প্রধান উপদেষ্টা আগামী বছরের এপ্রিলের মধ্যে নির্বাচনের যে সময়সীমার কথা বলেছেন।

এনসিপি নেতা বলেন, যদি এ সময়কালের মধ্যে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র ও সংস্কার বাস্তবায়নের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, তাহলে ঘোষিত সময়ে নির্বাচনের বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন