Logo
Logo
×

রাজনীতি

সালাহউদ্দিনের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৪:২৫ পিএম

সালাহউদ্দিনের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সভাপতিত্বে ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিতে বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন বিএনপির একটি প্রতিনিধিদল। আজ সোমবার বিকেল পৌনে ৪টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল প্রবেশ করে।

প্রতিনিধিদলে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধিদল অংশগ্রহণ করবে। অন্য সদস্যরা হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশন দেশের ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে প্রথম দফার আলোচনা সম্পন্ন করে। এতে অধিকাংশ বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হলেও কিছু গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে এখনও মতবিরোধ রয়ে গেছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন