Logo
Logo
×

রাজনীতি

রাতে জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৫, ০৮:২৭ পিএম

রাতে জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

আজ শনিবার রাতে জরুরি বৈঠক ডেকেছে বিএনপি স্থায়ী কমিটি। রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করবেন। আজ বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রে জানা গেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য কয়েকদিন ধরে আন্দোলন চলছে। আন্দোলনে বিএনপির অবস্থান কী হবে ও দলটির করণীয় ঠিক করতে স্থায়ী কমিটির এই বৈঠক ডেকেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

এদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমাদের বক্তব্য স্পষ্ট, যারা বারবার সংবিধান লঙ্ঘন করেছে, দেশে অবৈধ সংসদ বা সরকার গঠন করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। দেশের জনগণ কোনোভাবেই দুর্নীতি, গুম-খুন-অপহরণ, টাকা পাচারকারী, বর্বর বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতা পতিত পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না।’

আজ শনিবার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন