দেশের মানুষ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না : তারেক রহমান
তারেক রহমান। ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সব ধর্ম-মতের মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে হলে পরিপূর্ণ গণতন্ত্র প্রয়োজন।
তিনি বলেন, বাংলাদেশকে কেউ যাতে তাবেদার রাষ্ট্র তৈরি করতে না পারে বা স্বৈরাচার যাতে কোনো সুযোগ না পায়, সে বিষয়ে দেশের মানুষ ঐক্যবদ্ধ। এ দেশের মানুষ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না।
আজ শনিবার (১০ মে) বিকালে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি দলের গুলশান কার্যালয়ে বৌদ্ধ ধর্মের মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারের জনগণের কাছে যাতে স্বচ্ছ ধারণা থাকে, সেজন্য বিএনপি তাদের কর্মপরিকল্পনা নিয়ে রোডম্যাপ চেয়েছে।
তিনি বলেন, সরকারের কর্মপরিকল্পনা যদি জনগণ জানতে পারে, তাহলে কোনো ধোঁয়াশা তৈরি হবে না। বিএনপি বর্তমান সরকারকে সফল দেখতে চায়।

