Logo
Logo
×

রাজনীতি

থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১১:৪৭ এএম

থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের

ছবি: সংগৃহীত

পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

আজ সোমবার (২১ এপ্রিল) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।

পোস্টে তিনি লেখেন, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত দোষীদের প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অনেকেই গ্রেপ্তার হয়েছে, আর কেও বাকি থাকলে তাদেরকেও ধরতে হবে।

তিনি লেখেন, যদি শুনি কেও বা কারা বা কোথাও থেকে প্রশাসনকে বাঁধাগ্রস্ত করা হচ্ছে তাহলে ঢাকার জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও দেওয়া হবে।

এদিকে, ছাত্রদলের জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার (২০ এপ্রিল) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন