Logo
Logo
×

রাজনীতি

মিরপুরে জাপার ইফতার মাহফিলে বৈষম্যবিরোধীদের বাধা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১১:২২ পিএম

মিরপুরে জাপার ইফতার মাহফিলে বৈষম্যবিরোধীদের বাধা

ছবি: সংগৃহীত

মিরপুরে জাতীয় পার্টির ইফতার মাহফিলে জুলাই বিপ্লবের আহত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

আজ শনিবার (৮ মার্চ) বিকালে রাজধানীর পল্লবীর কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

এসময় তাদের ইফতার মাহফিলের ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেইসাথে জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

তারা বলেন, গত ১৫ বছর আওয়ামী লীগের দালালি করা জাতীয় পার্টিকে বিচারের আগে রাজনীতি করতে দেওয়া হবে না। পরে রাজনৈতিক আলোচনা না করার শর্তে ইফতার অনুষ্ঠান করে জাতীয় পার্টি।

সন্ধ্যায় এ ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন