Logo
Logo
×

রাজনীতি

ভোটের কথা উঠলেই অন্তর্বর্তী সরকারের কেউ কেউ বিচলিত হয়ে পড়েন: তারেক রহমান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫১ পিএম

ভোটের কথা উঠলেই অন্তর্বর্তী সরকারের কেউ কেউ বিচলিত হয়ে পড়েন: তারেক রহমান

‘জাতীয় নির্বাচনের প্রসঙ্গ উঠলেই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ বিচলিত হয়ে পড়েন’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে বিএনপির ঘোষিত ৪৮ ঘণ্টার আন্দোলনের শেষ দিনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ ভোটের মাধ্যমে সরকার গঠন করতে হবে।’

তিস্তা মহাপরিকল্পনার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, ‘তিস্তা শুধু একটি নদী নয়, এটি উত্তরবঙ্গের লাখো মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আর দেরি সহ্য করা হবে না। সরকার যদি জনগণের ন্যায্য দাবিকে উপেক্ষা করে, তাহলে আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে তোলা হবে।

৪৮ ঘণ্টার লাগাতার কর্মসূচির শেষ দিনে আজ তিস্তা নদীর তীরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি কৃষক, শ্রমিক ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। আন্দোলনকারীরা ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পানিসম্পদ মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম বলেন, ‘তিস্তা নদীর যথাযথ ব্যবস্থাপনা না থাকায় কৃষকরা পানির জন্য হাহাকার করছে, নদীভাঙনে হাজারো পরিবার নিঃস্ব হচ্ছে।অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক।এটা এখন দল-মত নির্বিশেষে সবার প্রাণের চাওয়া হয়ে উঠেছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন