Logo
Logo
×

রাজনীতি

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৮:১০ পিএম

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

দেশ জনতা পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানের একটি চিত্র। ছবি: সংগৃহীত

সাম্য, ন্যায়বিচার, অহিংস, মানবতা, চিরউন্নত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে ‘দেশ জনতা পার্টি’ নামে নতুন একটি রাজনৈতি দল আত্মপ্রকাশ করেছে। 

আজ শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ইডিবি ট্রেড সেন্টারের ১১ তলায় আয়োজিত এক অনুষ্ঠানে দলটির ১০৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। 

দলটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট ইকবাল কবির কমিটি ঘোষণা করেন। নতুন এ দলের চেয়ারম্যানের নাম মো. নূর হাকিম ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলী নান্টু। অনুষ্ঠানে নূর হাকিম তার দলের ঘোষণাপত্র পাঠ করেন। 

অনুষ্ঠানে দলের পক্ষ থেকে বলা হয়, তারা এমন এক বাংলাদেশ বিনির্মাণ করতে চান, যেই বাংলাদেশ হবে বেকারত্ব ও দারিদ্র্যমুক্ত, কার্বণ নিঃসরণ শূন্য, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ। দলটি বৈষম্য ও শোষণমুক্ত, অহিংস, অসাম্প্রদায়িক নিরাপদ ও বাসযোগ্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চায়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন