Logo
Logo
×

রাজনীতি

গয়েশ্বর চন্দ্র রায়ের স্ত্রী মারা গেছেন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:১৯ পিএম

গয়েশ্বর চন্দ্র রায়ের স্ত্রী মারা গেছেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের স্ত্রী ঝর্ণা রায় মারা গেছেন। আজ রবিবার বিকেল ৪টায় বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। এ তথ্য জানিয়েছেন তার পুত্রবধূ ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। 

মৃত্যুকালে স্বামী, দুই মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ঝর্ণা রায়। দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে আক্রান্ত ছিলেন বলে জানান নিপুণ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন