Logo
Logo
×

রাজনীতি

গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায় ন্যায়বিচারের প্রতিফলন: বিএনপি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:০১ পিএম

গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায় ন্যায়বিচারের প্রতিফলন: বিএনপি

বিএনপি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচারের প্রতিফলন হয়েছে বলে মনে করে দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ রবিবার (১ ডিসেম্বর) হাইকোর্টের রায় ঘোষণার পর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ সন্তুষ্টি প্রকাশ করেন।

রিজভী বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের আমলে এই মামলায় ন্যায়বিচার হয়নি। তার বড় প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ একজন লোক, কাহার আকন্দকে যেদিন নিয়ে এসে তদন্তকারী নিয়োগ করল, সেদিনই বোঝা গেছে সরকারের একটি অশুভ মনোভাব রয়েছে।

রিজভী আরও বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে জোর করে তারেক রহমানসহ বিএনপির অন্যান্য নেতাদের সাজা দেবে, শাস্তি দেবে এটাই ছিল তাদের উদ্দেশ্য। আমি বলব আজকে ন্যায়বিচার হয়েছে, হাইকোর্ট যথার্থ বিচার করেছেন। আমরা দীর্ঘদিন ন্যায়বিচারের জন্য যে সংগ্রাম করেছি, তার কিছুটা হলেও আজ প্রতিফলন হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন