Logo
Logo
×

রাজনীতি

বিএনপি ছেড়ে আ. লীগে যোগ দেওয়া সেই শাহজাহান ওমর গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৪:২১ পিএম

বিএনপি ছেড়ে আ. লীগে যোগ দেওয়া সেই শাহজাহান ওমর গ্রেপ্তার

শাহজাহান ওমর

ঝালকাঠি-১ (রাজাপুর কাঠালিয়া) আসনের সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার ঝালকাঠির রাজাপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঝালকাঠিতে বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আজ সকাল ১০টার দিকে রাজাপুর উপজেলার পিংড়ি এলাকা থেকে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়।

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসন থেকে বিজয়ী শাহজাহান ওমর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন