Logo
Logo
×

রাজনীতি

ঢাকা উত্তর বিএনপির ৩ নেতাকে বহিষ্কার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৬:২৫ পিএম

ঢাকা উত্তর বিএনপির ৩ নেতাকে বহিষ্কার

ঢাকা মহানগর উত্তর বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে নিয়োজিত) এবিএমএ রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর উত্তর দারুস সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সোহেল খান, বনানী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মাজেদ এবং বনানী থানাধীন ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনকে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন