Logo
Logo
×

রাজনীতি

সাবেক এমপি ফাতেমা নাজমা গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৩:৪৪ পিএম

সাবেক এমপি ফাতেমা নাজমা গ্রেপ্তার

সাবেক এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ

ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার রাতে ঢাকার নিকেতনের বাসা থেকে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে। রাতেই তাঁকে সরাইল থানায় হস্তান্তর করা হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। আজ সোমবার তিনি বলেন, উম্মে ফাতেমা নাজমা বেগমকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আমাদের জিম্মায় রয়েছেন। আজ তাকে আদালতে হাজির করা হবে।

ওসি আরও বলেন, ৩ সেপ্টেম্বর সরাইল থানায় করা একটি হত্যা মামলায় উম্মে ফাতেমা নাজমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই মামলার ৪ নম্বর আসামি। উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা সুলতান উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন