Logo
Logo
×

রাজনীতি

গাজীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক বহিষ্কার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৫ পিএম

গাজীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক বহিষ্কার

গাজীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদকে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন