Logo
Logo
×

রাজনীতি

মালয়েশিয়ার হাইকমিশনারের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৭ পিএম

মালয়েশিয়ার হাইকমিশনারের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিমের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সাক্ষাৎকালে বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীর ভূমিকা ও জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নির্বাচিত প্রতিনিধিগণের গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়।

এ সময় তারা বাংলাদেশ ও মালয়েশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং উভয় দেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন