Logo
Logo
×

রাজনীতি

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১২:১৬ পিএম

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি

ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নড স্পানিয়ের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (১৯ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির মহাসচিব ছাড়াও এতে অংশ নিচ্ছেন দলের স্থায়ী কমিটির ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ।

বেলা সেয়া ১১টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠক এখন চলছে। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন