Logo
Logo
×

রাজনীতি

রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে: তারেক রহমান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০৭:৫৬ পিএম

রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি আনন্দিত কারণ, বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে। ২০০৬ সালের আগে বাংলাদেশি কার্টুনিস্ট বিশেষ করে শিশির ভট্টাচার্য প্রায়ই আমার মা এবং আমাকে নিয়ে কার্টুন তৈরি আঁকতেই। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, তবে গত ১৫ বছরে অনেক কার্টুনিস্ট নিপীড়নের মুখোমুখি হয়েছেন। এরমধ্যে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে গুমের শিকার হতে দেখেছি। তার কাজের জন্য অকল্পনীয় নির্যাতন এবং কারাবরণ সহ্য করতে হয়েছে। শিশির ভট্টাচার্য অবশেষে কার্টুন আঁকা বন্ধ করে দেন। 

তারেক রহমান বলেন, আমি কার্টুনিস্ট মেহেদীর ভক্ত। শিশির ভট্টাচার্যের কাজও উপভোগ করতাম। আমি আন্তরিকভাবে আশা করি যে, তিনি শীঘ্রই আবারও নিয়মিত রাজনৈতিক কার্টুন আঁকা শুরু করবেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন