Logo
Logo
×

রাজনীতি

কাল নয়াপল্টনে বিএনপির সমাবেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৯:২২ পিএম

কাল নয়াপল্টনে বিএনপির সমাবেশ

আগামীকাল রাজধানীর নয়াপল্টনে সমাবেশ ডেকেছে বিএনপি। আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। আসাদুজ্জামান রিপন জানান, বুধবার বেলা ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতারা বক্তব্য দেবেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন